বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

সিদ্ধান্ত পরিবর্তন, তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

ডেস্কনিউজঃ সাকিবের পরিবারের পাচ সদস্য অসুস্থ। রয়েছেন দুই হাসপাতালে। তাদের পাশে থাকতে সোমবারই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার কথা ছিল সাকিবের। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারকা এই অলরাউন্ডার। বুধবার অনুষ্ঠেয় তৃতীয় ওয়ানডে খেলবেন তিনি। তারপরই হয়তো ফিরবেন তিনি। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

ভিডিও বার্তায় তিনি সোমবার বলেন, ‘পরিবার সবার আগে। হ্যা ওর (সাকিব) যাওয়ার কথা ছিল, সত্যি। তবে ও সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তৃতীয় ওয়ানডে সে খেলবে। তারপর সিদ্ধান্ত নেয়া যাবে।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। দ্বিতীয় ম্যাচে হার। শেষ ম্যাচটি তাই সিরিজ জয়ের মিশন দুই দলের কাছে। এই ম্যাচে সাকিব থাকলে তা হবে দলের জন্য বেশ ভালো। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘ও সব সময়ই খেলতে চায়। খুবই সিরিয়াস। ও জানে, ওকে ছাড়া লড়াই করাটা কতটা কঠিন। সিরিজ জয়ের জন্য তাকে দরকার। সেও বুঝতে পারছে বিষয়টি।’

সাকিব আল হাসানের মা শিরিন আক্তার, শাশুড়ি এবং তিন সন্তান ঢাকায় দুটি হাসপাতালে চিকিৎসাধীন। আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন শিরিন আক্তার। অবস্থার অবনতি হওয়ায় কিছু দিন আগে তাকে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।

সাকিবের তিন সন্তানকে নেওয়া হয়েছে এই হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান। বড় মেয়ে আলাইনা হাসান ভুগছেন ঠাণ্ডা জ্বরে। সাকিবের শাশুড়ি ভুগছেন ক্যান্সারে। সম্মিলিত সামরিক হাসপাতালে চলছে তার চিকিৎসা।

কিউএনবি/বিপুল/ ২১.০৩.২০২২ ইং /সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit