মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি আশুলিয়ায় কিস্তি ক্রেতার পরিবারকে ওয়ালটনের আর্থিক অনুদান  পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার

দক্ষিণ সুরমার জৈনপুরে মহালক্ষ্মী ভৈরবী মহাপীঠস্থানে বার্ষিক পূজা ৮ এপ্রিল শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১০২ Time View

 

সিলেট প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অতিপবিত্র ৫১টি শক্তিপীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থানে ৪ দিনব্যাপী এক বার্ষিক পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পূজানুষ্ঠান সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৮ এপ্রিল শুক্রবার মহাসপ্তমী দিনে সকাল ৮টায় মায়ের বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চ-ীপাঠ, ভোগরাগ নিবেদন ও অনুকল্প মহাপ্রসাদ বিতরণ। পরে মাতৃসঙ্গীত পরিবেশনা ও সন্ধ্যায় হরিনাম সংকীর্ত্তন।

৯ এপ্রিল শনিবার মহাঅষ্টমী দিনে সকাল ৮টায় মায়ের বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চ-ীপাঠ, ভোগরাগ নিবেদন ও অনুকল্প মহাপ্রসাদ বিতরণ। পরে মাতৃসঙ্গীত পরিবেশনা ও সন্ধ্যায় হরিনাম সংকীর্ত্তন। ১০ এপ্রিল রবিবার মহানবমী দিনে সকাল ৮টায় মায়ের বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চ-ীপাঠ, ভোগরাগ নিবেদন ও অনুকল্প মহাপ্রসাদ বিতরণ। পরে মাতৃসঙ্গীত পরিবেশনা ও সন্ধ্যায় হরিনাম সংকীর্ত্তন। প্রতিদিন দুপুর ১টায় সর্বস্তরের ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। প্রতিদিন হরিনাম সংকীর্ত্তন পরিবেশন করবেন দেশ-বিদেশের বিশিষ্ট কীত্তর্নীয়াবৃন্দ। ১১ এপ্রিল সোমবার দশমী বিহিত পূজা শেষে অনুষ্ঠান সমাপন।

সিলেট নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠস্থানে ৩ দিনব্যাপী পূজানুষ্ঠানে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য মহাপীঠস্থানের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit