মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিএনপির যে রোগের কথা সামনে আনলেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপি ‘নির্বাচন ভীতি’ রোগে আক্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবিরাম সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষ্মণ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি রোগ সারাতে আবারও বিদেশি চিকিৎসকের কাছে ধর্ণা দিতে শুরু করেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব বাদ দিয়ে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার আহ্বান জানান।

নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপিকে নিজ দলের মেরুদণ্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মসনদের মোহ বিএনপিকে স্বাভাবিক রাজনীতি এবং জনগণ থেকে দিন দিন দূরে সরিয়ে দিচ্ছে, কিন্তু জনগণ মোহগ্রস্ত নয়, তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের রাজনীতিতে আস্থাশীল। বিএনপির সময়কালের অন্ধকার লোডশেডিংয়ের যুগ পেরিয়ে আজ থেকে উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। আর এ কথা বুঝতে পেরেই বিএনপি অগণতান্ত্রিক পথে হাঁটছে, চোরাগলির সন্ধান করছে।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit