রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

জোড়া গোলে নিজের মূল্য বোঝালেন অবামেয়াং

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : এইতো কিছু দিন আগেও ভাল সময় কাটছিলনা পিয়েরে এমরিক অবামেয়াংয়ের। জাতীয় দল ও সাবেক ক্লাব আর্সেনালে দুঃসময়ের মধ্য দিয়ে পার করছিলেন এই স্ট্রাইকার। এমন সময়ে তাকে দলে পেতে আগ্রহ দেখায় বার্সেলোনা। এর ফলে গত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে একদম ফ্রি’তে এই গ্যাবন স্ট্রাইকারকে দলে ভেড়ায় জাভির দল। কাতালান ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই যেনও উড়ন্ত ফর্মে আছে অবামেয়াং।  

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করে নিজের মূল্য বুঝিয়েছেন অবামেয়াং। বার্সেলোনার জার্সি গায়ের চাপানোর পর সব প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচে করেছেন নয় গোল। অবামেয়াং আসার পর আর কোনো বার্সেলোনা খেলোয়াড় তার থেকে বেশি গোল করতে পারেনি। এর আগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনার জার্সিতে গোলের সূচনা করেন অবামেয়াং। এরপর ইউরোপা লিগে নাপোলি ও গালাতাসারাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই গোল করে দলকে নিয়ে যান শেষ আটে। লিগেও পেয়েছেন গোলের দেখা। বার্সেলোনাও উঠে এসেছে লিগ টেবিলের তিনে। গত সপ্তাহে অবামেয়াংকে তার ঝলমলে পারফরম্যান্সের কারণে বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেস তাকে ‘স্বর্গীয় উপহার’ বলেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit