শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

লাদেনের মুখপাত্রকে আশ্রয় দিল যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  আল-কায়েদা প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের মুখপাত্র হিসেবে পরিচিত চিকিৎসক আদেল আবদেল বারিকে লন্ডনে প্রবেশের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।

ঘণ্টাব্যাপী অনলাইনে সাক্ষাৎকার শেষে তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়। খবর ডেইলি মিরর ও আরব নিউজের।
 
১৯৯৮ সালে আফ্রিকায় দুই মার্কিন দূতাবাসে আল-কায়েদার বোমা হামলায় ২২৪ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আটকের পর আদেল আবদেল বারিকে আদালত ২৫ বছরের কারাদণ্ড প্রদান করে।

 ২০১২ সালে আটকের পর যুক্তরাজ্য তাকে মার্কিন দূতাবাসে হামলার মামলায় বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করে।

যুক্তরাষ্ট্রের কারাগারে আট বছর সাজা খেটে ২০২০ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান লাদেনের এ সহযোগী।
 
তার অ্যাজমা ও অবেসিটি ছিল। এ ছাড়া করোনার ঝুঁকিতে থাকায় তাকে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

যুক্তরাজ্যে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করলে অনলাইনে সম্প্রতি তার ৬০ মিনিটের সাক্ষাৎকার নেয় দেশটির কর্তৃপক্ষ। এর পর তাকে অনুমতি দেওয়া হয় লন্ডন যাওয়ার।

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit