শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রাশিয়ায় কোনো অস্ত্র পাঠাবে না চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধকে সমর্থন করার জন্য চীন কোনো অস্ত্র ও গোলাবরুদ পাঠাবে না। একই সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংকট দূর করতে বেইজিং সব কিছু করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং।

সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির অন্য অনেক শহরে রুশ সামরিক বাহিনী সফলতা পেলেও রাজধানী কিয়েভ অঞ্চলে এখনও সুবিধা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে চীনের কাছে রাশিয়া অস্ত্র সহায়তা চেয়েছে বলে খবর বের হয়েছিল।

চীনের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার এই খবরটি চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশ করেছিল সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি সেই সময় জানায়, রাশিয়া চায় ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করুক চীন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য বেইজিংকে অনুরোধ করে আসছে রাশিয়া। অবশ্য রুশ কর্মকর্তারা চীনের কাছে ঠিক কী ধরনের সরঞ্জাম চাইছেন তা উল্লেখ করতে অস্বীকার করেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, মস্কোর অনুরোধের পর চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এর পরই চীনের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে ওয়াশিংটন। রাশিয়াকে সহায়তা করলে চীনকে পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দেয় দেশটি। সর্বশেষ গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দেন যে, চীন যদি রাশিয়াকে সহায়তা করে তবে তাকে ‘পরিণাম’ ভোগ করতে হবে।

তবে চীন বরাবরই পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর এই ধরনের দাবি অস্বীকার করে আসছিল। এমনকি চীনের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার খবরটিকে ‘গুজব’ বলেও দাবি করে বেইজিং।

চীন এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে এবং পূর্ব ইউরোপের এই দেশটিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সেটির নিন্দাও প্রকাশ করেনি বেইজিং।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিবিএসের সঙ্গে কথা বলা সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য নিন্দা (সংকট সমাধানে) ‘সাহায্য করে না’ এবং এর জন্য ‘ভালো কূটনীতি’ প্রয়োজন।

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit