শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বেলজিয়ামে প্যারেড গ্রাউন্ডে উঠে গেল গাড়ি, ৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের দক্ষিণাঞ্চলে কার্নিভালের ভিড়ে একটি গাড়ি চাপা দিলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্য অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। 

রোববার সকালে একটি ঐতিহ্যবাহী কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হওয়া ১৫০ থেকে ২০০ লোকের সমাগমে মধ্যে একটি গাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ে।

ঘটনাটি ঘটেছে রাজধানী ব্রাসেলস থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে ছোট শহর স্ট্রেপি-ব্র্যাকগনিজে।

শহরের মেয়র জ্যাক গোবার্ট বলেন, “প্রায় ১৫০-২০০ জন লোক ছিল যারা প্যারেডটি অনুসরণ করছিল এবং এমন সময় পেছন থেকে এসে গাড়িটি ভিড়ের মধ্যে চলে যায়। এটি একটি জাতীয় বিপর্যয় হিসাবে বিবেচিত হওয়া উচিত।”

সেই দেশের পুলিশ বলেছে যে,  দুর্ঘটনার সঠিক পরিস্থিতি তদন্ত করা হচ্ছে। তবে এখানে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। 

পুলিশের মুখপাত্র ক্রিস্টিনা ইয়ানোকো বলেন, “এটি একটি দুর্ঘটনা, একটি দুঃখজনক। গাড়িটি দলটিকে ধাক্কা দেয় এবং চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ দ্রুত তা থামিয়ে দেয়। চালক এবং গাড়িতে থাকা অন্যান্য ব্যক্তিদের আটক করা হয়েছে। কিন্তু তাদের পরিচয় পাওয়া যায়নি।”

এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানেলিস ভারলিন্ডেন। তিনি নিহত ও আহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

সূত্রঃ বিবিসি

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit