শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ইউক্রেনে পুতিনের পক্ষে লড়তে প্রস্তুত সিরীয় বাহিনী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৬৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আধাসামরিক যোদ্ধাদের অনেকেই বলেছেন, মিত্র দেশ রাশিয়ার সমর্থনে লড়াইয়ের জন্য ইউক্রেনে মোতায়েন হতে প্রস্তুত রয়েছেন। তবে এখনো ইউক্রেনে যাওয়ার নির্দেশনা তারা পাননি। আধাসামরিক ওই সেনাদের কমান্ডারদের মধ্যে দুজন বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।সিরিয়ার আধাসামরিক বাহিনী ন্যাশনাল ডিফেন্স ফোর্সেসের (এনডিএফ) কমান্ডার নাবিল আবদাল্লাহ বলেছেন, তিনি রাশিয়াকে সাহায্য করতে সিরিয়ার যুদ্ধের সময় অর্জিত শহুরে যুদ্ধের দক্ষতা ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছেন।

গত ১৪ মার্চ তিনি রয়টার্সকে বলেছেন, সিরিয়া ও রাশিয়ার নেতাদের কাছ থেকে নির্দেশনা পেলেই তারা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্য থেকে অন্তত ১৬ হাজার সৈন্য নিয়ে গিয়ে ইউক্রেনে মোতায়েনের সবুজ সঙ্কেত পেয়েছেন বলে জানানোর চার দিনের মাথায় এ তথ্য দেন নাবিল আবদাল্লাহ। তিনি আরো বলেছেন, আমরা এই লড়াইয়ে ভয় করি না। নির্দেশনা এলেই সেখানে গিয়ে যুক্ত হব। আমরা তাদের এমন কিছু দেখাব, যা তারা কখনোই দেখেনি।

তিনি আরো বলেছেন, আমরা রাস্তায় যুদ্ধ পরিচালনা করব এবং যে কৌশলগুলো আমরা আমাদের লড়াইয়ের সময় অর্জন করেছি সিরিয়ার সন্ত্রাসীদের পরাজিত করতে, সেগুলো ব্যবহার করব। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চেয়েছিল রয়টার্স। তবে সিরিয়ার আধাসামরিক সৈন্যদের এনে ইউক্রেনে মোতায়েনের পরিকল্পনার ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এমনকি সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ে এ ব্যাপারে জানতে চেয়েছিল রয়টার্স। তারাও কোনো উত্তর দেয়নি। তবে মধ্যপ্রাচ্যে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু সিরিয়া। ২০১৫ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীকে নজিরবিহীন সহায়তা করে মস্কো।
সূত্র : এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit