
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার জের ধরে বিশ্বের অধিকাংশ দেশই সরাসরি রাশিয়ার নিন্দা জানিয়েছে। অনেকে মস্কোর ওপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে চীন সরাসরি কারো পক্ষে অবস্থান নেয়নি। তারা বলেছে, বেইজিং যুদ্ধের বিপক্ষে। আলজাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন সংকটে চীন ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে। এবং তা বেশিরভাগ দেশের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ।
কিউএনবি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪