শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

‘আমরা ইউক্রেনে অস্ত্র পাঠাতে পারব না’, যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল যে ন্যাটো দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৩ Time View

 

 আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দুইদিনের সফরে বুলগেরিয়া গেছেন।  দেশটির প্রধানমন্ত্রী কিরিল পেটকোভ ও প্রতিরক্ষামন্ত্রী ড্রাগোমিরি জাকোভের সঙ্গে দেখা করেন তিনি। 

বুলগেরিয়া ন্যাটোর সদস্যভুক্ত একটি দেশ। 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুলগেরিয়াতে গেছেন দেশটির সামরিক দিক নিয়ে আলোচনা করতে ও রাশিয়ার ইউক্রেনে হামলা করার বিষয়ে কথা বলতে। 

তবে লয়েডের সঙ্গে আলোচনায় বসার আগে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউক্রেনে কোনো অস্ত্র পাঠাতে পারবে না বুলগেরিয়া। তাদের জন্য এটি সম্ভব নয়। তবে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠাবেন বলে জানিয়েছেন তিনি। 

এ ব্যাপারে সাংবাদিকদের বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বলেন, এমন কঠিন যুদ্ধে, যেটি রাশিয়া ইউক্রেনের ওপর চাপিয়ে দিয়েছে সেই যুদ্ধে, ইউক্রেনের জন্য যা করার দরকার তার সবই করার চেষ্টা চালিয়ে যাবে বুলগেরিয়া।

তিনি আরও বলেন, কিন্তু যুদ্ধের খুব কাছাকাছি অবস্থান করায় এখন বুলগেরিয়ার পক্ষে ইউক্রেনে কোনো অস্ত্র পাঠানো সম্ভব নয়। 

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করায় পূর্ব ইউরোপে অবস্থিত দেশগুলোতে সেনার সংখ্যা বাড়াচ্ছে ন্যাটো জোট। এরই অংশ হিসেবে বুলগেরিয়াতেও আরও সেনা মোতায়েন করতে যাচ্ছে ন্যাটো। 

সূত্র: আল জাজিরা, ইউরো নিউজ

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/সকাল ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit