শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

৫ বছর ধরে বাবা-ভাই-চাচার ধর্ষণের শিকার কিশোরী!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ : এক কিশোরীকে পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠল তার বাবা, ভাই, দাদা এবং এক দূর সম্পর্কের চাচার বিরুদ্ধে। ভারতের পুণেতে ২০১৭ সাল থেকে ঘটে চলা এই ঘটনা ফাঁস হল সম্প্রতি এক স্কুল সেমিনারেই। 

পুনের ওই কিশোরীর স্কুলে সম্প্রতি একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনারের বিষয় ছিল ‘গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ’। এই প্রসঙ্গে বলতে গিয়েই পাঁচ বছর ধরে তার সঙ্গে ঘটে যাওয়া পাশবিকতা প্রকাশ্যে আনে কিশোরীটি।

কিশোরী জানিয়েছে, তারা আদতে বিহারের বাসিন্দা। ঘটনার সূত্রপাত হয় ২০১৭ সালে। সে সময় তার পরিবার বিহারে থাকতেন। কিশোরীর অভিযোগ, ওই বছর থেকেই তার ওপর শুরু হয় যৌন নির্যাতন। আর সেটা শুরু করেন তার বাবা-ই। এর পর এই তালিকায় যোগ হয় বড় ভাইয়ের নাম। ২০২০ সাল থেকে তাকে ধর্ষণ করতে শুরু করেন তার বড় ভাইটিও।

ওই বছরই কিশোরীর দাদুও যৌন নির্যাতন শুরু করেন তার ওপর। এমনকি দূর সম্পর্কের এক চাচাও ওই কিশোরীকে তার লালসার শিকার বানান। 

আর এই প্রতিটি ধর্ষণের ঘটনাই আলাদা আলাদাভাবে ঘটেছে বলেই পুলিশকে জানিয়েছে ওই কিশোরী। যেহেতু প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কিশোরীকে ধর্ষণ করেছেন, তাই চার জনের কেউই জানতেন না যে, তারা প্রত্যেকেই ওই কিশোরীকে ধর্ষণ করে চলেছেন!

আর এই লোমহর্ষক ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ চার জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদস্যরা। 

তবে অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনেই মামলা রুজু করা হবে বলেই জানিয়েছে পুণে পুলিশ। সূত্র- হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/সকাল ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit