শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ইউক্রেনের সেই সেনা ব্যারাক থেকে ৫০ জনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৯৫ Time View

 

ডেস্কনিউজঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভে রুশ হামলার শিকার সেই সেনা ব্যারাক থেকে অন্তত ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে শনিবার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চলছিল বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

ম্যাক্সিম নামে ২২ বছর বয়সী এক ইউক্রেনীয় সেনা এএফপিকে বলেন, ওই ব্যারাকে অন্তত দুইশ সেনা হামলার সময় ঘুমিয়ে ছিলেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত কমপক্ষে ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলেও জানান তিনি।

রুশ বাহিনীর হামলায় একশ জনের মতো নিহত হয়েছেন বলে আরেক সেনা আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা জানায়নি।

স্থানীয় সময় শুক্রবার সকালে বেশ কয়েকটি রকেটের আঘাতে শহরের উত্তরে অবস্থিত সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিটালি কিম শনিবার একটি ভিডিওতে বলেন, গতকাল রুশ বাহিনী ঘুমন্ত সৈন্যদের ওপর কাপুরুষোচিতভাবে রকেট হামলা চালায়।

উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।

কিউএনবি/বিপুল/১৮শে মার্চ ২০২২ ইং/ রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit