শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রথমবারের মতো ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

ডেস্কনিউজঃ ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শুক্রবার এ হামলা হয় বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের নতুন ধরনের কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। শুক্রবার প্রথমবারের মতো ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

রাশিয়া এর আগে এ ধরনের নির্ভুল অস্ত্র যুদ্ধে ব্যবহার করেনি। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, কিনঝাল এভিয়েশন মিসাইল ব্যবস্থার মাধ্যমে হাইপারসনিক এরোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়ছে। এ অস্ত্রের গুদামে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও বিমানের মাধ্যমে ব্যবহার উপযোগী মারণাস্ত্র ছিল। এ ভূগর্ভস্থ অস্ত্রের গুদামটি ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে অবস্থিত।

সূত্র : আল-জাজিরা

কিউএনবি/বিপুল/১৮শে মার্চ ২০২২ ইং/ সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit