রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

চট্টগ্রাম বন্দরে জাহাজডুবি, নিখোঁজ ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৫২ Time View

 

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিঙ্কারবোঝাই একটি লাইটার বা ছোট জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ১৩ নাবিক লাফ দিয়ে পড়ে সাগরে ভাসতে থাকলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোস্টগার্ড। তাৎক্ষণিকভাবে আট নাবিককে জীবিত উদ্ধার করা হয়। বাকি ৫ নাবিক এখনো নিখোঁজ আছেন। আজ শনিবার ভোরে বহির্নোঙরের আলফা অ্যাংকারেজে পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি সাঙ্গু দোভাষিবাজারের অদূরে বঙ্গোপসাগরে জাহাজটি ডুবে যায়। জাহাজটির নাম ‘এমভি টিটু-১৪’। এটি আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে।  

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কোস্টগার্ড। কোস্টগার্ডের কুতুবদিয়া, সাঙ্গু এবং হেডকোয়ার্টার থেকে তিনটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের খোঁজাখুঁজি শুরু করেছে। নৌবাহিনীর একটি জাহাজও সেই কাজে যোগ দিয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজটি সম্ভবত কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ডুবে গেছে। এতে ক্রু এবং শ্রমিক মিলিয়ে ১৩ জন ছিলেন। কোস্টগার্ড ৮ জনকে জীবিত উদ্ধার করলেও পাঁচজন এখনো নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

জাহাজ ডুবির কারণে চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। উদ্ধারকৃতদের বরাত দিয়ে কোস্টগার্ডের পূর্ব জোনের একজন কর্মকর্তা বলেন, ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে গেছে। কিন্তু আমরা ঘটনাস্থলে এসে কোনো ড্রেজার বা বালুবোঝাই নৌযান পাইনি। জাহাজটি পুরোপুরি ডুবে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit