শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ইউক্রেনে রুশ হামলার সর্বশেষ অবস্থা জানাল যুক্তরাজ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাজ্য দেশটিতে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত তার আসল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। খবর গার্ডিয়ানের। গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের মাত্রা এবং প্রচণ্ডতা দেখে রুশ সেনাবাহিনী বিস্মিত হয়েছে। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গোয়েন্দা তথ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে— রাশিয়া ইউক্রেনে অভিযানের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন তারা ইউক্রেনকে চেপে ধরার কৌশল নিয়েছে। আর এতে ইউক্রেনে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। 

অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। শনিবার ২৪তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit