শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

আমাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব: পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

 

আন্তর্জাতিকডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা জানি আমাদের কী করা প্রয়োজন এবং এই যুদ্ধের জন্য আমাদের কী পরিমাণ মূল্য দিতে হবে। অবশ্যই আমরা আমাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব।ইউক্রেনে যুদ্ধরত সেনাবাহিনীর প্রতি সমর্থন জানানো এবং ২০১৪ সালে ক্রিমিয়া দখলের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার ভাষণে এসব কথা বলেন। 

শুক্রবার মস্কোর ৮০ হাজার ধারণক্ষমতার লুঝনিকি ফুটবল স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  খবর আল জাজিরার। পুতিন বলেন, যুদ্ধে আমাদের সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে। এছাড়া প্রয়োজনে তারা ভাইয়ের মতো একে অপরকে বুলেট থেকে রক্ষা করে।রাশিয়ান সৈন্যদের উল্লেখ করে পুতিন বলেন, এই ধরনের ঐক্য আমাদের দীর্ঘদিন ধরে নেই।

এদিকে স্টেডিয়ামে সমর্থকদের উদ্দেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণের মাঝখানেই বন্ধ হয়ে যায় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার। সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর টেলিভিশনে দেশাত্মবোধক গান প্রচার হতে থাকে। তবে পরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সার্ভারে প্রযুক্তিগত সমস্যার কারণে সরাসরি সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। প্রায় ১০ মিনিট পর ফের সম্প্রচার শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন। তখন প্রেসিডেন্ট পুতিনের মঞ্চে আরোহণ থেকে শুরু করে পুরো ভাষণ এবং তার মঞ্চ ছেড়ে যাওয়ার পুরো অনুষ্ঠান ফের দেখানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit