সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী জাইকার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা মির্জা ফখরুলের

‘ওই সিনেমায় যা দেখানো হয়েছে, তার অনেক কিছুই মিথ্যা’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মুক্তির এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সাত দিনে এই সিনেমার আয় প্রায় ১০০ কোটি রুপি। ছবিটি নিয়ে যখন ভারতজুড়ে হইচই চলছে তখন এ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।কাশ্মীরের এ নেতার দাবি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে কিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।

সম্প্রতি কুলগাম জেলায় সাংবাদিকদের কাঝে দেওয়া এক সাক্ষাৎকারে ওমর আবদুল্লাহ বলেছেন, ‘এই সিনেমায় যা দেখানো হয়েছে, তার অনেক কিছুই সত্যি নয়। এটি কি তথ্যচিত্র? তাহলে তো এতে সত্যি ঘটনা দেখানো উচিত। কিন্তু ছবিটি সম্পর্কে তো বলা হচ্ছে, এটি সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি ফিচার ফিল্ম। তাহলে এটিকে ইতিহাস কেন বলা হচ্ছে? ছবির গল্প সত্য থেকে অনেক দূরে। নির্মাতারা সন্ত্রাসের মোকাবিলা করতে গিয়ে মুসলিম-শিখদের বলিদানকে অস্বীকার করেছে। সত্যকে লুকাবেন না।

এটা ঠিক নয়। যদি কাশ্মীরি পণ্ডিতরা সন্ত্রাসের বলি হন, আমাদের তাতে সমবেদনা রয়েছে। কিন্তু আমাদের ভুললে চলবে না, মুসলিম-শিখরাও বন্দুকের নলের সামনে প্রাণ দিয়েছেন।’এখানেই থামেননি ভারতের ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট। তার অভিযোগ, এই ছবিতে নানা রকম ভুল দেখানো হয়েছে। এর প্রমাণও দেন তিনি। কাশ্মীরের এ নেতা বলেন, ‘যখন কাশ্মীরি পণ্ডিতরা ঘরছাড়া হন, তখন ফারুক আবদুল্লাহ মুখ্যমন্ত্রী ছিলেন না। তখন জগমোহন ছিলেন জম্মু এবং কাশ্মীরের রাজ্যপাল। আর তখন ভিপি সিংয়ের সরকার ছিল কেন্দ্রে। সেটি ছিল বিজেপি সমর্থিত সরকার।’

তথ্যসূত্র: হিন্দিুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit