মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের সৈকতে ৩১ তিমির মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১২৬ Time View

 

ডেস্কনিউজঃ নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের একটি সমুদ্রসৈকতে উঠে এসে অন্তত ৩১টি তিমির মৃত্যু হয়েছে। সৈকতের তিন কিলোমিটার এলাকাজুড়ে তিমিগুলোর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

বিবিসির খবরে বলা হয়, সাউথ আইল্যান্ডের ফেয়ারওয়েল স্পিট নামে পরিচিত দীর্ঘ সৈকতটির তিমির মৃত্যুর জন্য কুখ্যাতি রয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সেখানে বেশ কিছু তিমি আটকা পড়ে।

শুক্রবার পাঁচটি তিমি উদ্ধার করে পানিতে ছেড়ে দেন উদ্ধারকারীরা। এর কয়েক ঘণ্টা পরই সেগুলোর মধ্যে দুটি তিমি আবার সৈকতে ভেসে আসে বলে বিবিসিকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজিল্যান্ডের পরিবেশ সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী ডেভ উইন্টারবার্ন বলেন, গোল্ডেন বে এলাকায় ভূতাত্ত্বিক গঠনের কারণে এখানে তিমির মৃত্যুর ঘটনা অস্বাভাবিক নয়। সৈকতে আটকা পড়ে তিমির মৃত্যুর হটস্পট হিসেবে এলাকাটির পরিচিতি রয়েছে।

তিমির সৈকতে উঠে আসার কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা এখনো পাওয়া যায়নি। তবে পাইলট তিমির এ প্রবণতা রয়েছে। এই প্রজাতির তিমিকে বিপন্ন হিসেবে ধরা হয় না। তবে এটির প্রকৃত সংখ্যাও এখনো জানা যায়নি।

এর আগে গত বছরে প্রায় ৫০টি পাইলট তিমি সাউথ আইল্যান্ডের ওই সৈকতে উঠে আসে। সেগুলোর মধ্যে ২৮টির প্রাণ বাঁচাতে সক্ষম হন উদ্ধারকারীরা। বাকি তিমিগুলোর মৃত্যু হয়।

গত ১৫ বছরে সৈকতটিতে কমপক্ষে ১১ বার পাইলট তিমি আটকা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি তিমির মৃত্যু হয় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। সেবার সৈকতে প্রায় ৭০০টি তিমি উঠে আসে আসে। এর মধ্যে ২৫০টির মৃত্যু হয়।

কিউএনবি/বিপুল/ ১৮ ইমার্চ ২০২২ ইং/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit