মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার সঙ্গে যে কোন চুক্তিতে তুরস্ককে চায় ইউক্রেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৩৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলাবা রাশিয়ার সাথে ভবিষ্যতে যে কোন চুক্তির ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ও জার্মানির পাশাপাশি তুরস্ককে আরেকটি জামিনদার দেশ হওয়ার অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার আঙ্কারার শীর্ষ কূটনীতিক এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

ইউক্রেনের লভিভ নগরী পরিদর্শনকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘ইউক্রেন পি-৫ (জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ), তুরস্ক ও জার্মানিকে জামিনদার করে সামগ্রিক নিরাপত্তা চুক্তির প্রস্তাব দিয়েছে।’

বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি লক্ষ্য করেছি যে রাশিয়ান ফেডারেশন এমন প্রস্তাবের ব্যাপারে কোন আপত্তি করেনি এবং তারা তা মেনে নিতে পারে।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র

কাভুসোগলু বলেন, রাশিয়া ও ইউক্রেনে তার কূটনৈতিক তৎপরতার পর মস্কো ও কিয়েভের মধ্যে এ সংঘাতের ব্যাপারে যুদ্ধবিরতির প্রত্যাশা অনেকটা ‘বৃদ্ধি’ পেয়েছে।

আঙ্কারা বা ইস্তাম্বুলে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের তার প্রস্তাব পুনর্ব্যক্ত করতে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান তার প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান এ যুদ্ধের কবল থেকে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে ‘মানবিক করিডোর খোলার প্রয়োজনীয়তা’ ওপর গুরুত্বারোপ করেন।

তুরস্ক তিন সপ্তাহের এ যুদ্ধে একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান দাঁড় করানোর চেষ্টা করে। ইউক্রেন ও রাশিয়ার সাথে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত সপ্তাহে তারা রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit