সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে নদীতে ডুবে আপন ২ বোনের মৃত্যু 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১০২ Time View
রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের পার্শ্ববর্তী কুলিক নদীতে ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে  সানজিদা আক্তার(১২) ও সুজনা আক্তার (৬) নামে ২ আপন বোনের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।  মৃত দুই বোন ও এই এলাকার শাহজাহান আলীর কন্যা ।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, পিতা মাতার  সাথে তারা ঢাকায় থাকতেন।  পবিত্র শবেবরাত উপলক্ষে ছুটিতে এক সাথে  ৫ বোন বাড়িতে বেড়াতে আসে। বোনরা সবাই মিলে দুপুরে বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে গেলে এক সময় সুজনা পানির গভীরে চলে যায়। তাকে বাঁচাতে তার বোন সানজিদা এগিয়ে গেলে দু’জনেই  নদীর পনির গভীরে চলে যায়। গোসল করতে আসা অন্যান্যরা চিৎকার করতে থাকে। আসে পাশে থাকা লোকজন ছুটে আসে নদীতে খুঁজা খুঁজির একপর্যায়ে  দু’জনকেই মৃত্যু হিসেবে উদ্ধার করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এস আই খাজিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মারফত মৃতের পরিবারের কাছেই রয়েছে। দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit