শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

লভিভ বিমানবন্দরের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী।বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমাবন্দরের কাছাকাছি হামলা করা হলেও বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপে নগরীর মেয়র আন্দ্রি সাদোভি এক পোস্টে বিমানবন্দরে হামলা হয়নি নিশ্চিত করেন।

তিনি জানান, একটি বিমান রক্ষণাবেক্ষণ প্ল্যান্টে হামলাটি হয়েছে। তবে শেষ খবর পর্যন্ত হতাহতের কোনো খবর হয়নি। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত প্ল্যান্টটিতে কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনে ‘অস্ত্র সরবরাহ বন্ধ করতে’ রুশ বাহিনী হামলাটি চালিয়েছে। কারণ ওই রুট দিয়ে পশ্চিমা অস্ত্র প্রতিবেশী পোল্যান্ড হয়ে ইউক্রেনে সরবরাহ করা হচ্ছিল।

বিবিসির প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন, এ হামলার আগে স্থানীয় সময় ভোর ৬টার দিকে লভিভজুড়ে বিমান হামলার সঙ্কেত বেজে ওঠে। এর পরপরই নগরীর কেন্দ্রস্থল থেকে ৬ কিলোমিটার দূরে বিমানবন্দরের দিক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit