মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা রাখলেন অলরাউন্ডার নাসির হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : ‘যেখানেই খেলি না কেন পারফরম করার চেষ্টা করি’- ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগে এ কথা বলেছিলেন  নাসির হোসেন। ডিপিএলে ভালো খেলে ফের জাতীয় দলে অন্তর্ভুক্তির সুযোগ নেবেন বলেও জানিয়েছিলেন। ব্যাড বয়’ তকমা ঝেরে ফিরে পেতে চান ‘মিস্টার ফিনিশার’ খেতাব।

নিজের সেই কথা যেন রাখতে চলেছেন জাতীয় দলের এক সময়ের স্বীকৃত অলরাউন্ডার। ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে সেঞ্চুরি হাঁকালেন তিনি। ঠিক ১০০ বল খেলে ১৩টি বাউন্ডারি ও ২টি ছক্কার মারে তিন অংকের ঘরে পৌঁছান নাসির। সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে শুক্রবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এ সেঞ্চুরি তুলে নিয়েছেন এ অলরাউন্ডার।  তার আগে সেঞ্চুরি হাঁকান জাতীয় দলের এক সময়ের ওপেনার এনামুল বিজয়ের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন নাসির। 

এ দুজনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছেন প্রাইম ব্যাংক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৩ উইকেটে ২৬৫ রান। ১২৭ রান করে থেমেছেন এনামুল। নাসির অপরাজিত আছেন ১০৪ রান করে। তবে পায়ে ক্র্যাম্প করায় আহত অবসর নিয়ে তিনিও চলে গেছেন সাজঘরে। টস হেরে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই আউট হন প্রাইম ব্যাংকের ওপেনার শাহাদাত হোসেন দীপু। কিন্তু আরেক ওপেনার বিজয় মারমুখি হয়ে খেলতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৩৯ রান যোগ করে আউট হন ভারতের অভিমান্যু ঈশ্বর (২১)।

এরপর তৃতীয় উইকেট জুটিতে ১৯৬ রান যোগ করেন নাসির ও বিজয়। ক্যারিয়ারের ১৩তম লিস্ট এ সেঞ্চুরিতে ৮টি করে চার ও ছয়ের মারে ১২৫ বলে ১২৭ রান করে আউট হন বিজয়। বিজয় সাজঘরে ফেরার ওভারেই থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন নাসির

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit