মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০ বছর পর অপমানের বদলা, শিক্ষিকাকে ১০১ বার ছুরিকাঘাত করে হত্যা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১০৭ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : নাম গুন্টার উভেন্টস, বর্তমানে তার বয়স ৩৭ বছর। যখন তা বয়স ছিল মাত্র সাত বছর, তখন ভরা ক্লাসে সহপাঠীদের সামনে তাকে শাসন করেছিলেন শিক্ষিকা মারিয়া ভেরিল্যান্ডেন। কিন্তু সেদিনের ওই ছাত্রের দাবি, তিনি নির্দোষ ছিলেন। এমনি এমনি তাকে শাস্তি দিয়েছিলেন শিক্ষিকা। এরপর কেটে গিয়েছে ৩০ বছরেরও বেশি সময়। কিন্তু অপমানের ‘জ্বালা’ ভোলেননি গুন্টার উভেন্টস। তাই প্রতিশোধের আগুন মেটালেন শিক্ষিকাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনাটি ঘটেছে ইউরোপের দেশ বেলজিয়ামে।

মারিয়া ভেরিল্যান্ডেনকে হত্যা করতে একদিন তার বাড়িতে ঢুকে ১০১ বার ছুরি দিয়ে কোপ বসাননি গুন্টার উভেন্টস। এতে মৃত্যু হয় ওই শিক্ষিকার। দু’বছর পর গত বৃহস্পতিবার আদালতে নিজের দোষ স্বীকার করে নিলেন গুন্টার। তার স্বীকারোক্তি শুনে কার্যত হতবাক আইনজীবীরাও। তদন্তকারীদের গুন্টার জানান, সেদিন ক্লাসে বিনা কারণে তাকে অপমান করেছিলেন শিক্ষিকা মারিয়া ভেরিল্যান্ডেন। তখন তার বয়স ছিল মাত্র সাত বছর। তারপর ৩০ বছর কেটে গেলেও অপমানের জ্বালা মেটেনি। প্রতিশোধ নিতেই হবে। সেই উদ্দেশ্যে ২০২০ সালে অ্যান্টওয়ার্পে ওই শিক্ষিকার বাড়ি যান গুন্টার। তারপর ৫৯ বছর বয়সী শিক্ষিকাকে ক্ষতবিক্ষত করেন ছুরির আঘাতে।

কিন্তু তদন্তে নেমে অপরাধীকে শনাক্ত করতে বেগ পায় পুলিশ। শিক্ষিকার পাশেই পড়েছিল তার মানিব্যাগ। সেখানে নগদ টাকা ছিল। বাড়ির আসবাবপত্রও ছিল যথাস্থানেই। তাহলে খুনের কারণ কী? ঘটনার ১৬ মাস পর ২০২০ সালের নভেম্বরে এক বন্ধুর কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেন গুন্টার। সেই বন্ধুই পুলিশকে জানানোর পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার আদালত খুনের দায়ে গুন্টারকে দোষী সাব্যস্ত করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit