মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

এরদোয়ানের সঙ্গে ফোনালাপ, ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের ব্যাপারে যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি তার সঙ্গে দীর্ঘ ৩০ মিনিট ধরে কথা বলেন। টেলিফোনে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের বিষয়ে শর্ত পূরণের কথা বলেন পুতিন। তিনি বলেন, “ইউক্রেনকে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো পূরণ করলেই সেখানে সামরিক অভিযান বন্ধ হবে।”

পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপের সময় সেখানে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহিম কালিন। পরে তিনি গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন। তবে শর্তগুলোর বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইব্রাহিম কালিন।

এদিকে, এর আগে পুতিন ছয়টি শর্তের কথা বলেছিলেন। শর্তগুলো হল-

১. ইউক্রেন কখনওই ন্যাটোর সদস্য হতে পারবে না এবং নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে।

২. ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃত দিতে হবে।

৩. ডোনেটস্ক এবং লুহানস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিতে হবে।

৪. রাশিয়ার জন্য হুমকি এমন যেকোনও অস্ত্র ইউক্রেনকে সমর্পণ করতে হবে।

৫. ইউক্রেনকে নাৎসি মতবাদ থেকে বেরিয়ে আসতে হবে।

৬. ইউক্রেনে দ্বিতীয় সরকারি ভাষা হয়ে উঠেছে রুশ ভাষা। সুতরাং এর ব্যবহার নিষিদ্ধ করে এমন যেকোনও আইন বাতিল করতে হবে।

উল্লেখ, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।  সূত্র: ফক্সনিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit