মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুতিন ও মস্কোর অন্যদের ক্ষমতার ব্যবধান পৃথিবী ও মহাকাশের দূরত্বের মত’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১০৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অন্যতম ধনকুবের (রাশিয়ায় অলিগার্ক) বলেছেন, নিষেধাজ্ঞা ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে তার আক্রমণ চালিয়ে যাওয়া থেকে বিরত করবে না। সতর্ক করে দিয়ে তিনি বলেন, মস্কোতে ক্ষমতা কীভাবে কাজ করে তা বুঝতে পশ্চিমারা ব্যর্থ হচ্ছে। আলফা ব্যাংকের মালিক মিখাইল ফ্রিডম্যান ব্লুমবার্গ নিউজকে বলেছেন, পুতিনের ওপর চাপ দেওয়ার জন্য রাশিয়ার অলিগার্কদের জোরজবরদস্তি করার চেষ্টা একটি অবাস্তব লক্ষ্য।

ফ্রিডম্যান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের দায়িত্বশীল লোকেরা যদি মনে করেন, নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে আমি পুতিন সাহেবের সঙ্গে যোগাযোগ করে তাকে যুদ্ধ বন্ধ করতে বলতে পারব আর তাতে কাজ হবে, তাহলে বলতেই হয়, আমরা বড় সমস্যার মধ্যে আছি। ‘এর মানে হচ্ছে যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা রাশিয়া কীভাবে কাজ করে সে সম্পর্কে কিছুই বোঝেন না। এবং এটি ভবিষ্যতের জন্য বিপজ্জনক। ’

যুক্তরাজ্য এবং ইইউ এর নিষেধাজ্ঞায় পড়া ফ্রিডম্যান বলেন, পুতিনের কাছাকাছি থাকা কেউ তার সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করতে পারেন এমন কোনো সম্ভাবনা নেই। মিখাইল ফ্রিডম্যান বলেন, ‘পুতিন এবং অন্য যে কারো মধ্যে ক্ষমতার ব্যবধান দূরত্ব পৃথিবী এবং মহাকাশের মতো। যুদ্ধের বিরুদ্ধে পুতিনকে কিছু বলা কারো জন্য আত্মহত্যার মতো হবে। ’ 
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit