বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

আজ যেসব বিষয় নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : আজ চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় সাতটায় এই টেলিফোনালাপ অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, “এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যোগাযোগের উন্মুক্ত সংযোগ বজায় রাখার চলমান প্রক্রিয়ারই অংশ।”

এছাড়াও দুই নেতা উভয় দেশের মধ্যে চলমান প্রতিযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ও পারস্পরিক উদ্বেগের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র:আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit