রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১১৪ Time View

 

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসের সূচনা করেন।

এসময় দলীয় নেতা কর্মীদের আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠসহ সর্বস্তরের মানুষ জড়ো হতে থাকে জেলা স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে ফুলেল শ্রদ্ধা জানান ডিসি রেজাউল করিমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বাধীন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ, মেয়র কাজিউল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম পৌরসভা।

জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম জেলা যুবলীগ, ছাত্রলীগ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জাসদ, বাসদ, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মকর্মীবৃন্দ। এরপর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও সকল শিশুর সুন্দর ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন- কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit