শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা নেত্রকোনায় জেলা ছাত্র দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনয় রমজান ঘিরে বাজার মনিটরিং ও দখলমুক্ত ফুটপাত উচ্ছেদ অভিযান ১৯ ফেব্রুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে ভারতীয় অধিনায়কের বিশ্ব রেকর্ড বিজয়-রাশমিকার বিয়ের নিমন্ত্রণে উপহারের চমক, মানতে হবে যেসব শর্ত মধ্যপ্রাচ্যে ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন, মার্কিন সমরাস্ত্রবহরে আর কী আছে ‘ফেডারেশনের স্বাধীনতা থাকবে, আবার জবাবদিহিতাও করতে হবে’ পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

কমলা হ্যারিস ‘ফার্স্ট লেডি’!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভুল করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করে ফেললেন। 

মঙ্গলবার হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে মুখ ফস্কে কমলাকে ‘ফার্স্ট লেডি’ বলে দেন তিনি। স্বামী ডগ এমহফ কোভিডে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা। সেই কথা জানাতে গিয়েই এই ঘটনা ঘটালেন বাইডেন।

টুইটারে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা গিয়েছে, ‘মঞ্চে বসার ব্যবস্থাপনায় কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।’ 

প্রেসিডেন্ট এই কথা বলতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকেরা। ভিডিওতে দেখা গিয়েছে, এর পর দর্শকাসন থেকেই এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দিতেই হাসির রোল পড়ে যায় ঘরের ভিতর। 

ঘটনাচক্রে, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লে়ডি তথা জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তবে মুহূর্তে অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করে নিজের এই মুখ ফস্কানো রোগ নিয়েই মজা করতে দেখা যায় বাইডেনকে।

প্রসঙ্গত, মঙ্গলবারই কোভিডে আক্রান্ত হয়েছেন হ্যারিসের স্বামী ডগ। তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit