মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ন্যাটোতে ইউক্রেনের অবস্থান সুইডেনের মতো হলে আপসযোগ্য’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিনের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় সমাধানের উপায় হিসেবে বলা হচ্ছে, সুইডেনের মতো ইউক্রেনকেও একটি নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে হবে। ন্যাটো ইস্যুতে ইউক্রেনের মর্যাদা সুইডেন এবং অস্ট্রিয়ার সঙ্গে তুলনীয় হতে হবে। ক্রেমলিনের মতে, এটিই হতে পারে দু’পক্ষের সমঝোতার মূল চাবিকাঠি।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শান্তির জন্য এটি একটি বিকল্প যা এখন আলোচনা করা হচ্ছে এবং দু’পক্ষের জন্য এটি একটি ‘আপস’ হিসাবে বিবেচিত হতে পারে।

ইউক্রেন রাশিয়ার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ‘ইউক্রেন এখন রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের অবস্থায় রয়েছে। তাই মডেলটি শুধু ইউক্রেনীয় হতে পারে এবং তা শুধু আইনগত নিরাপত্তা নিশ্চয়তার ওপর ভিত্তি করে হতে পারে’, এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ও দ্বিপাক্ষিক আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতা মিখাইলো পোদোলিয়াক। এদিকে এক সংবাদ সম্মেলনে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগদালেনা আন্দারসন জানিয়েছেন, সুইডেনের পক্ষ থেকে সামরিক ও মানবিক উভয়ভাবেই ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, ১৯৩৯ সালে যখন সুইডেন ফিনল্যান্ডকে অস্ত্র দিয়ে সমর্থন করেছিল, ঠিক একইভাবে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সাহায্য করা “সঠিক এবং যুক্তিসঙ্গত” হবে।

সুইডেন ইতিমধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সরাসরি সহায়তার জন্য ৫০০ মিলিয়ন সুইডিশ ক্রোনার, পাঁচ হাজার সাঁজোয়া বর্মগোলা, পাঁচ হাজার হেলমেট, পাঁচ হাজার বুলেট প্রুফ জ্যাকেট, যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের এক লাখ ৩৫ হাজার খাদ্য প্যাকেজ পাঠিয়েছে এবং ৫০ কোটি সুইডিশ ক্রোনার মানবিক সাহায্য হিসেবে পাঠিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit