শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে কবুতর খামারে অগ্নিকান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১২১ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ফেন্সি কবুতর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে খামারীর প্রায় ১৫লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের ছোট মামুরিয়া গ্রামে। খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার (১৬ মার্চ) ভোর পৌনে ৪ টার দিকে কে বা কাহারা তার খামারে আগুন লাগিয়ে দেয়।

ঘটনার সময় স্থানীয় লোকজনের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তিনি ভয়াবহ অগ্নিকান্ড দেখতে পান। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এসময় সংঘটিত অগ্নিকান্ডে বিভিন্ন ফেন্সি প্রজাতির প্রায় ৩৫০টি কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশী বাজরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২৪টিবিদেশী ঘুঘু,খামারে রক্ষিত নগদ ৫২হাজার টাকা, আসবাব পত্র, খাঁচা, কবুতর ও পাখির খাদ্যসামগ্রী পুড়ে ভষ্ম হয়ে যায়।

এতে ওই খামারীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খামার মালিক মতিউর রহমান ছোট মামুরিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেওতিনি জানান ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit