মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

লালমনিরহাটে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৬২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষ্যে লালমনিরহাটে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের নির্মাণাধীন বাসগৃহ পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। বুধবার (১৬ মার্চ) দুপুরে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ে নির্মাণাধীন ২৫৫টি বাসগৃহের কাজ পরিদর্শন করেন তিনি। নির্মাণাধীন বাসগৃহের চলমান কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

এসময় বিভাগীয় কমিশনার বলেন, চলমান এ কর্মসূচি  বিশ্বে গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার সবচেয়ে বড় কর্মসূচি। এর মধ্য দিয়ে পৃথিবীতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ।গৃহহীন-ভূমিহীনদের ঘর করে দেওয়ার এত বড় কর্মসূচি পৃথিবীতে আর একটিও নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গরীব ও অসহায়দের স্বাবলম্বী করতে নানান প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এই আশ্রয়ন প্রকল্প। এর মাধ্যমে গৃহহীন ব্যাক্তিরা গৃহ পাবে এবং নিজেদের কর্মের মাধ্যমে আরও বেশি স্বাবলম্বী হবে।

এসময় তিনি উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি গ্রামে নির্মাণাধীন ৪৭টি গৃহনির্মাণ কাজের অগ্রগতি ও কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও  কাজের গুণগত মান ঠিক রেখে বাকি কাজগুলো শেষ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে তার সাথে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি, আর সারোয়ার, আদিতমারী থানার ওসি মোকতারুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit