মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ব মোড়ল রাষ্ট্রের দিকে তাকিয়ে লাখো মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার হামলায় ইউক্রেনের অবস্থা ভয়াবহ বলে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘গত ২০ দিনে যুদ্ধের মধ্যে আমরা বুঝতে পারছি সত্যিকার বন্ধু কারা।’ 

মঙ্গলবার ভার্চ্যুয়ালি কানাডার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আইনপ্রণেতাদের উদ্দেশে জেলেনস্কি এ কথা বলেন।

জেলেনস্কির এই কথারই প্রতিধ্বনি করলো যেনো মেদিকা সীমান্তে সদ্য শরণার্থী হওয়া লুভর নামের ৮০ বছরের বৃদ্ধার কথায়। শেষ বিকেলে সূর্য ডোবার ঠিক একটু আগেই ৫ সদস্যের পরিবার ঢুকেছে ইউক্রেন থেকে। পরিবারের সদস্য বলতে লুভর, লুভরের ছেলের শ্বাশুড়ি, ছেলের বউ, দুই নাতি নাতনী। এই পরিবারের দিকে চোখ আটকে যায় কারণ এই বৃদ্ধা হাতে জেলেনস্কির ছবি ধরে কাঁদছিলেন আর বলছিলেন-হেল্প ইউক্রেন! ঠিক এই কথাটিই ২২ ফেব্রুয়ারি থেকেই জেলেনস্কি বারবার বলেছেন। ৮০ বছরের বৃদ্ধা জেলেনস্কির ছবি দেখিয়ে চোখ মুছতে মুছতে বলছিলেন, এই আমার হিরো! 

দোভাষীর সহায়তা নিয়ে বুঝতে পারা বাকি কথাগুলোর মানে হচ্ছে, আমার দেশে ছেড়েছি, কবে ফিরবে দেশে!

এই বৃদ্ধার মতো লক্ষ লক্ষ মানুষ যারা শরণার্থী হয়ে আছেন তাদের একটাই আশা বিশ্ব মোড়ল দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ। তবে হস্তক্ষেপ করে যুদ্ধ নিজের ঘরে আনার দায়ভার নিতে চায় না কোনো দেশই।

এজন্য ইরিনা নামের এক তরুণী বলছিলেন, পশ্চিমা বিশ্ব যা করছে সেটা লোক দেখানো! আমার দেশ শেষ করা হলেও তারা শুধু খাবার আর অস্ত্র পাঠিয়ে দায়িত্ব শেষ করে ফেলছে! অথচ এখন প্রয়োজন ছিল আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা।

মঙ্গলবার এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, ইতোমধ্যে প্রায় ২৫ লক্ষ মানুষ দেশ ছেড়েছেন। ৪০ লক্ষ মানুষ দেশহীন হবেন বলে আশঙ্কা করছে তারা। 

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, এ পর্যন্ত অন্তত ১৪ লাখ শিশু ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি সেকেন্ডে ইউক্রেনের একটি শিশু শরণার্থী হয়েছে।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত ২০ দিনে প্রতিদিন গড়ে ৭০ হাজারের বেশি শিশু শরণার্থী হয়েছে। প্রতি মিনিটে ৫৫টি শিশু বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় ১টি শিশু শরণার্থী হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit