বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ব্রিটিশ বাংলাদেশ ইন্টাঃ স্কুল এন্ড কলেজে সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৪৪ Time View

 

সিলেট প্রতিনিধি : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত সরকারের শিক্ষা খাতের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ বলেন, বাঙালি জাতিকে হৃদয় নিংড়ানো ভালোবাসার মাধ্যমে সবকিছু উজাড় করে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ দেশের মানুষের সঙ্গে ছিল তার অবিনশ্বর আত্মার বন্ধন। বঙ্গবন্ধুর শিক্ষানীতিতে সমাজ, শিক্ষা ও মানুষ একীভূত হয়েছে একাত্তরের চেতনা, হাজার বছরে অর্জিত মূল্যবোধ, সামাজিক সংস্কার এবং আধুনিক জ্ঞানের বিশুদ্ধতায়। তিনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও দর্শনকে ধারণ করে যেকোনো জাতি একটি আধুনিক, কর্মমুখী এবং বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে। বাংলাদেশ উত্তরোত্তর যে উন্নত শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু। দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীনতার সাড়ে চার বছরের মধ্যে বিপথগামীদের হাতে তিনি শহীদ না হলে আজকের বাংলাদেশ আরো কয়েক গুণ উন্নত হতো সন্দেহ নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে শিক্ষাখাতে শেখ হাসিনার সরকারের সাফল্য ঈর্ষণীয়। বিগত যেকোনো সময়ের তুলনায় শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে বর্তমান সরকার। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ।

বিদ্যালয়ের শিক্ষক তানভীর খান ও এমরাজ চৌধুরীর যৌথ উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ এ. কে. মাহমুদুল হক, সিনিয়র শিক্ষক নাজভিন আক্তার, নাহিদা আক্তার ও বিজিত দেব রায়, শিক্ষক মুহিবুল হোসেন চৌধুরী ও রাবেয়া বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওয়াহিদ বেগম।এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম শিক্ষক আলাউর রহমান। শিক্ষক প্রিয়াংকা দেব ও সুমনা সাহার তত্ত্বাবধানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ উপস্থিত সকলেই। এছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করা হয়।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit