বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

ওসমানী হাসপাতালে ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে নবনির্বাচিত কার্যকরী পরিষদ এর অভিষেক-২০২২ ও নব যোগদানকৃত পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া ও উপ-পরিচালক ডা. আব্দুল গফফারকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টায় ওসমানী মেডিকেলের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুবেল এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালাক ব্রিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল গফফার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মো. মাহবুবুল আলম, আরপি (মেডিসিন) ডা. আবু নইম মোহাম্মদ, সেবা তত্ত্বাবধায়ক মোছাঃ রিনা বেগম, বিএনএ সভাপতি শামীমা নাসরিন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারন সম্পাদক মো. ইসমাইল মিয়া, ছাতকের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. আফতাব উদ্দিন, ওয়ার্ড মাস্টার মো. রওশন হাবিব, আবুল খায়ের চৌধুরী, ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান। কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহস ভাপতি মো. আলী আক্কাছ, সহ সভাপতি মো. শফিকুর রহমান ও বাদশা মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো. সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কুদ্দুস-২, দপ্তর সম্পাদক মতিউর রহমান, অর্থ সম্পাদক মো. শেখ শাহিন, প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম, মহিলা সম্পাদক শিরিন বেগম, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. শাকির আলী, সমবায় সম্পাদক আব্দুল আলাল, ধর্ম সম্পাদক মো. হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মো. বাবুল হোসেন, মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শাকির আলী, স্বাগত বক্তব্য রাখেন মো. রুবেল। অনুষ্ঠানে নতুন কমিটির সকলকে শপথ পাঠ করান হাসপাতালের পরিচালাক ব্রিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া।

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit