বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

দিঘীনালায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপিডিএফ (মূল) সংগঠক মিলন চাকমা মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৫৬ Time View
জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার  দীঘিনালায় পার্বত্য চট্রগ্রামের আঞ্চলিক দল  ইউপিডিএফ (মূল) দলের সংগঠক মিলন চাকমা (৪৪) দিঘীনালা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্হা  মারা গেছে । মঙ্গলবার (১৫মার্চ ২০২২ইং) সকালের দিকে  দীঘিনালা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দীঘিনালার বাবুছড়ার বাঁশটালা এলাকা থেকে  আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর একটি টহল দল মিলন চাকমাকে আটক করে।

এসময় তার বাসায় তল্লাশি করে একটি পিস্তল, ৪রাউন্ড গুলি, তিনটি অবৈধ ওয়াকিটকি, আটটি মােবাইল, একটি ল্যাপটপ ও একটি পাের্টেবল জেনারেটর উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী দাবি করেন,মিলন চাকমা দীর্ঘদিন যাবৎ দিঘিনালা এলাকায় চাঁদাবাজি, হত্যা-খুন, বসতবাড়ি পুড়িয়ে দেয়া ওরাষ্ট্রবিরােধী বিভিন্ন কর্মকান্ডের সাথে ওতপ্রােতভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে দিঘিনালা থানায় জিআর নং-০০৫/১৫ ধারা৩০২/১৫, জি আর নং-৪৫৮/১৮ ধারা ১৪৩/৩২৩/৩৮৩/ ০৪৯/৫০৬ এবং জিআর নং- ২১৭/১১ ধারা ১৯(a)- ১৮৭৮ অনুযায়ীতিনটি মামলা চলমান রয়েছে।

গ্রেফতারের পর  মিলন চাকমাকে দিঘিনালায সদরে নিয়ে আসার পথে সে অসুস্থ বােধ করলে তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। চিকিৎসারত অবস্থায় মিলন চাকমা দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল আনুমানিক ৯ টায় কর্তব্যরত চিকিৎসকের ভাষ্যমতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।,

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit