বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১১৩ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানাগেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ের পার্শ্বে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের সিংগা গ্রামের মৃত মেকু সরদারের ছেলে আব্দুর সাত্তার (৬০) এবং একই ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত লফের আলীর ছেলে খোরশেদ আলী (৪৫)। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, নিহত আব্দুস সাত্তার পেশায় একজন ভ্রাম্যমাণ ছিট কাপড় বিক্রেতা এবং খোরশেদ আলী একজন পথচারী। আজ সকালে আব্দুস সাত্তার ভ্যানে করে ছিট কাপড় নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কামার পাড়ার দিকে যাচ্ছিলেন।

ওই সময় খোরশেদ আলী রাস্তা পার হচ্ছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল মোড়ের পার্শ্বে পৌঁছালে রাজশাহী থেকে নওগাঁ গামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে ধাক্কা লেগে ছিট কাপড় বিক্রেতা আব্দুস সাত্তার ঘটনাস্থলেই মারা যান। আর পথচারী খোরশেদ আলীকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে। ওসি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit