শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

কেন, কীভাবে পাকিস্তানে গিয়ে পড়ল ভারতীয় মিসাইল, সংসদে মুখ খুললেন রাজনাথ সিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানের ভূখণ্ডে ভারতের মিসাইল পড়ার ঘটনা নিয়ে বেশ উত্তেজনায় রয়েছে দুই দেশ। এই পরিস্থিতিতে এ বিষয়ে সংসদে বিবৃতি পেশ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

মঙ্গলবার সংসদে তিনি বলেন, “আমি সংসদকে ২০২২ সালের ৯ মার্চে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে বলতে চাই৷ সেদিন তদারকির সময় দুর্ঘটনাবসত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। ক্ষেপণাস্ত্র ইউনিটের রুটিন রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের সময় সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাক্রমে এই ঘটনা ঘটে।”

তিনি বলেন, “ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং যদি কোনও ঘাফিলতি পাওয়া যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনাথ আরও বলেন, “আমি সংসদকে বলতে চাই, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আমরা এসওপিগুলো পর্যালোচনা করছি। আমরা সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই এবং এই ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যদি কোনও ত্রুটি খুঁজে পাই, ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ এবং নির্ভরযোগ্য। আমরা সময়মত পর্যালোচনা করি। আমাদের সশস্ত্র বাহিনী সুপ্রশিক্ষিত এবং সুশৃঙ্খল এবং এই ধরনের ব্যবস্থা বজায় রাখার অভিজ্ঞতা রাখে।”

গত ৯ মার্চ একটি নিরস্ত্র ভারতীয় সুপারসনিক মিসাইল পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়ে। লাহোর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে মিয়া চান্নুর কাছে একটি কোল্ড স্টোরেজে আঘাত করে সেই মিসাইল। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit