মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আসছে মে মাসে শেষ হতে পারে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  আসছে মে মাস নাগাদ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হতে পারে বলে মনে করছেন ইউক্রেন প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ। তাএর কারণ হিসাবে তিনি বলছেন, মে মাস পর্যন্তই রাশিয়ার যুদ্ধ-রসদ টিকবে।

সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এই যুদ্ধের সময়সীমা নির্ভর করছে ক্রেমলিন যুদ্ধ চালিয়ে যেতে কী পরিমাণ সম্পদ খরচ করতে চায়, তার ওপর।

তিনি বলেন, “আমার ধারণা, মে মাসের আগে এটা থামবে না, মে মাসের প্রথমার্ধ কিংবা তার আগেই দুই দেশের মধ্যে একটা শান্তি চুক্তি হওয়া উচিত।” 

অবশ্য রাশিয়া যে আরও ‘পাগলামি’ করে বসতে পারে, সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ওলেকসি আরেস্তোভিচ। তার ভাষায়, হয়ত মাত্র একমাসের প্রশিক্ষণ দিয়েই সম্পূর্ণ একদল নতুন সেনা পাঠাতে পারে মস্কো।

কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনায় এখন পর্যন্ত ফল এসেছে খুব সামান্যই, অবরুদ্ধ ইউক্রেনীয় শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনার করিডোর তৈরি ছাড়া বিশেষ কোনো ফল হয়নি। 

ইউক্রেনের একাধিক গণমাধ্যমে প্রচারিত ভিডিও বার্তায় ওলেকসি আরেস্তোভিচ বলেন, ক্রেমলিন কতটা সম্পদ এই যুদ্ধে ব্যয় করবে তার ওপরই যুদ্ধের সময়সীমা নির্ভর করছে।

তার ধারণা, শান্তির সমঝোতা হলেও, বছর জুড়েই ছোটখাটো সংঘর্ষ চলতে থাকবে। তবে ইউক্রেন অবশ্যই চাইবে, তাদের ভূখণ্ড থেকে সব রুশ সেনা সরে যাক।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সেনা অভিযান শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নিয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit