বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

রানীশংকৈলে ছাত্রী ধর্ষণের  অভিযুক্ত  শিক্ষক তৌহিদুলের জামিন নামঞ্জুর করে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১২৭ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক তৌহিদুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ মার্চ) দুপুরে রাণীশংকৈল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস রমেশ কুমার ডগার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তৌহিদুল ইসলাম। তবে বিচারক আবেদন বাতিল করে তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

তৌহিদুল ইসলাম রাণীশংকৈল উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে এবং রাণীশংকৈল পাইলট হাইস্কুলের কম্পিউটার অপারেটর ছিলেন। এর আগে গত ৫ মার্চ শিক্ষক তৌহিদুল ইসলামকে আসামি করে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেইদিন তৌহিদুল ইসলামের বিচারের দাবিতে স্কুলের ছাত্র-ছাত্রীরা পৌর শহরে মানববন্ধন করে। সেই সঙ্গে তারা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে ইউএনও এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। এর পর আরো চার দফায় আন্দোলন করে শিক্ষার্থী ও অভিভাবকরা। সর্বশেষ ১৩ মার্চ তৌহিদুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। এতে প্রশাসন ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন । অবশেষে জামিন নিতে গেলে আটক হয় অভিযুক্ত তৌহিদুল ।

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit