শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

গৌরনদীতে আই ক্যাম্প কার্যক্রম সাফল্যমন্ডিত করার লক্ষে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহনে সমন্বয় ও মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১১৪ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ন্যাশনাল আই কেয়ার স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের তত্বাবধানে আগামী ২৩শে মার্চ বুধবার বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৪টি স্থানে একযোগে দিনব্যাপী বিনামুল্যে মেগা আই ক্যাস্প পরিচালিত হতে যাচ্ছে। এ আই ক্যাম্প কার্যক্রম সাফল্যমন্ডিত করার লক্ষে সোমবার সকালে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহনে উপজেলা সদরে এক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, আগামী ২৩ মার্চ গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও উপজেলার বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং আগৈলঝাড়া উপজেলার সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজ ও উপজেলার নিশিকান্ত বালিকা মাধ্যমিক বিদ্যালয় নেন্দ্রে সকাল ৮টা ৩০মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত একযোগে চক্ষু রোগী বাছাই করা হবে। এর আগের দিন ২২মার্চ সকাল সাড়ে ১০টায় আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজ প্রাঙ্গনে এ মেগা আই ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি) এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ২৩মার্চ বুধবার বিকেলে ও পরের দুইদিন ২৪ ও ২৫শে মার্চ গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করা হবে। এ আই ক্যাম্পে বাছাইকৃত রোগীগন সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে লেন্স সংযোজনসহ চোখের ছানি অপারেশন সুবিধা ও ঔষধপত্র পাবেন।

হাসপাতালে অবস্থানকালে রোগীদের বিনা খরচে থাকা খাওয়ার ব্যাবস্থা করা হবে। অপারেশনকৃত রোগীদেরকে বিনামূল্যে আপারেশন পরবর্তি চিকিৎসা সেবা প্রদান করা হবে। অপারেশন পরবর্তি ফলোআপ ও রিডিং চশমা বিতরণ করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোক্তা হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মোঃ লোকমান হোসেন মিয়া। প্রধান পৃষ্ঠপোষক হলেন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (পূর্ন মন্ত্রীর মর্যাদায়) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের শহীদ শুকান্ত বাবু মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আই কেয়ার এর প্রোগ্রাম ম্যানেজার (ম্যানেজমেন্ট) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক, ডাঃ মোহাম্মদ গোলাম রসুল, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, ন্যাশনাল আই কেয়ার এর প্রোগ্রাম ম্যানেজার (প্লানিং ও রিচার্স) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক, ডাঃ মোঃ শহীদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার এবং ওই চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক, ডাঃ এস,এম এনামূল হক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এবং ওই চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক, ডাঃ শ্যামল কুমার সরকার, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit