শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দপদপিয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৪৪ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি  : বরিশাল-পটয়াখালি মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট, জোলাখালি খেয়াঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মমতাজ বেগম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭.৩০মিঃ দিকে এ দুর্ঘটনা ঘটে, নিহত মমতাজ বেগম নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মৃত রতন হাওলাদারের স্ত্রী। ঘটনার পরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী, তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে শ্লোগান দেন।অবরোধের কারণে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন, প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দপদপিয়া জিরোপয়েন্ট, জোলাখালি খেয়াঘাট এলাকায় সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই নারী পথচারী, এ সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নিয়েছে, অভিযুক্ত চালক ও পরিবহনটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit