শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৯৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৩০) ও শামিম হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মিলন বাজার  এলাকা ও বিকেলে হাতীবান্ধার সাব রেজিস্ট্রি অফিসের সামনে বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে মিলন বাজার এলাকায় ট্রাক অতিক্রম করার সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলাম ও হাতীবান্ধার সাব রেজিস্ট্রি অফিসের এলাকায় একইভাবে শামিম হোসেন নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত আরিফুল ইসলাম উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি গ্রামের  সফিয়ার রহমানের ছেলে। অপরজন শামিম হোসেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের আবু তাহেব রব্বানী ছেলে।হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার পলাতক থাকলেও একটি ঘাতক ট্রাক আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit