মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নরসিংদীতে সেচ্ছাসেবকদলের দুই নেতার পদত্যাগ  

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১১৭ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী: নরসিংদী শহর সেচ্ছাসেবকদলের নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। যথাযথ মূল্যায়ন না হওয়ায় এবং নবগঠিত কমিটির বিষয়ে অবগত না থাকায় যুগ্ন-আহবায়ক পদ থেকে মাহবুব ইসলাম ও রাজ্জাক মিয়া পদত্যাগ করেন। গত ৮ মার্চ নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই পদত্যাগ পত্র জমা দেওয়া হয়। পদত্যাগ পত্রের সূত্রে জানা যায়,পদত্যাগকারী মাহবুব ইসলাম নরসিংদী শহর সেচ্ছাসেবকদলের পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন এবং রাজ্জাক মিয়া হাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পদে ছিলেন ।

পদত্যাগকারী মাহবুব ইসলাম জানান, আমি দীর্ঘ দিন যাবত জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ছিলাম নবগঠিত কমিটির বিষয়ে অমি অবগত নই কে বা কাহারা এই কমিটিতে আমার নাম জড়িয়েছে আমার জানা নেই এই নবগঠিত কমিটিতে আমার নাম দৃষ্টিগোচর হলে আমি এই পদত্যাগ পত্র জমা দেই। অপরদিকে রাজ্জাক মিয়া জানান নরসিংদী সদর উপজেলা সেচ্ছাসেবকদলের কমিটিতে সদস্য পদে তার নাম আসলেও নবগঠিত এই কমিটির বিষয়ে তিনিও অবগত নয় তাই তিনিও জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগ পত্র জমা দেন। এই পদত্যাগ পত্রের বিষয়ে জানতে জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি নাসিরউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি । 

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit