শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ঝালকাঠিতে জাতীয় পার্টির পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১০৮ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠি জেলা নবনির্বাচিত জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি কলেজ রোডস্থ একটি কমিনিউনিটি সেন্টারে জেলা সভাপতি মো: আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান।

বক্তব্য রাখেন কেন্দ্রিীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি মো: বজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আঃ জলিল গাজী, জেলা কমিটির সহসভাপতি মো: মাহবুবুর রহমান, একেএম বেলায়েত হোসেন, দপ্তর সম্পাদক মো: ইউনুস হাওলাদার, সদর উপজেলা সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, রাজাপুর উপজেলার সভাপতি মো: কামরুজ্জামান, কাঠালিয়ার সভাপতি মো: জাকির হোসেন মজনু, নলছিটি উপজেলা সহসভাপতি লিয়াকত হোসেন, ঝালকাঠি পৌর শাখার সভাপতি একেএম বেলায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগীতা করেন ঝালকাঠি পৌর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু শহিদ।

প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান ইউনিট পর্যায়ে কমিটি গঠন করার তাগিদ দিয়ে বলেন, আগামীতে দলকে ক্ষমতায় নেয়ার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা বলেন, হুসেআন মোহাম্মদ এরশাদের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে তৃন মূল পর্যায়ে সংগঠনকে সংগঠিত করে ভবিষ্যতে নির্বাচনে সকল আসনে প্রার্থী দিয়ে জাতীয় পার্টি পুনরায় ক্ষমতায় আসবে। এজন্য দরকে আরো শক্তিশালী করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit