শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

সুবর্ণচরে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৩৭ Time View

 

ডেস্ক নিউজ : নোয়াখালীর সুবর্ণচরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে লাগা আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত ৮টার দিকে চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে আগুনের এ ঘটনা ঘটে। পরে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- দুটি ফার্মেসি, তিনটি চায়ের দোকান, একটি হোটেল, একটি হোমিও, একটি সেলুন, একটি কীটনাশক বিক্রির দোকান ও একটি কুলিং কর্নার।

স্থানীয়রা জানান, চর হাসান ভূঁইয়ার হাট বাজারের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সুবর্ণচর ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চায়ের দোকানের বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit