সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো কারাতে প্রশিক্ষণের সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম : শুক্রবার (১১ মার্চ) সকাল ১১ টায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কারাতে প্রশিক্ষণের সমাপনী ও বেল্ট প্রদান অনুষ্ঠান। জেলার একমাত্র কারাতে প্রতিষ্ঠান “ সিতোরিউ কারাতে দো ” এর প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ঈদুল’র নেতৃত্বে তিনটি র‌্যাংকিংয়ে উত্তীর্ণ ১৫ জন প্রশিক্ষণার্থীকে বেল্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ জাফর আলী (সাবেক এমপি), বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মোঃ সাঈদ হাসান লোবান, সদস্য গিয়াস উদ্দিন, জিল্লুর রহমান টিটু প্রমুখ ।

এ সময় অতিথিরা কারাতে র‌্যাঙ্কিংয়ে চতুর্থ কিউ অর্জন করায় আরিফুর রহমান সুমন ও এম আর মিঠুকে গ্রিন বেল্ট, সপ্তম কিউ অর্জন করায় জিনিয়া আক্তার জিসাকে অরেঞ্জ বেল্ট, অষ্টম কিউ অর্জন করায় অর্নি আকতার ইতু, হিমাদ্রী শিখর হিমেল, শোভা জান্নাত, সুমেধা, লাবিব, তাসফি, ফিহা, সাদিক, নিলয়, মুনতাহা, সাদ ও কল্পকে ইয়োলো বেল্ট প্রদান করেন। কারাতে প্রশিক্ষক খাজা ইউনুস ইসলাম ঈদুল জানান, শাররীক ও মানসিক সুস্থতা ছাড়াও আতœরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে। তিনি কুড়িগ্রাম জেলায় এই প্রতিষ্ঠাটিকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

কিউএনবি/অনিমা/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit