শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

দৌলতপুরে হিসনা নদী খনন কাজের উদ্বোধন ব্যয় আড়াই লক্ষ টাকা : ক্ষুব্ধ প্রশাসনের কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১০৩ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হিসনা নদী খনন কাজের উদ্বোধন ব্যয় হয়েছে আড়াই লক্ষ টাকা। এতে চরম ক্ষুব্ধ হয়েছেন দৌলতপুর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। খনন কাজ শুরু না করেই শুধুমাত্র উদ্বোধন ব্যয় আড়াই লক্ষ টাকা হলে খনন কাজ কেমন হবে তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বাঁধবাজার এলাকায় নদী খনন কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে নদী খনন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া (পওর সার্কেল) পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায় প্রকৌশলী আব্দুল হামিদ, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানের অতিথি আপ্যায়ন ও গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করা বাবাদ আড়াই লক্ষ টাকা খরচের হিসাব দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারকে জানান হিসনা নদী খনন কাজের ঠিকাদার আনোয়ার হোসেন। এ কথা শুনে ওই কর্মকর্তা চরম ক্ষুব্ধ হোন ও ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবার রাতে একটি সভায় ক্ষোভ প্রকাশ করে এ কথা জানান তিনি।উল্লেখ্য, ‘৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুন:খনন (১ম পর্যায়)’ প্রকল্পের আওতায় দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বাঁধবাজার হতে হিসনাপাড়া পর্যন্ত ৮ কি. মি. হিসনা নদী খননে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি টাকা। বাংলাদেশ পানি উন্নয় বোর্ড কুষ্টিয়া এ প্রকল্প বাস্তবায়ন করবে। তবে ৭ কোটি টাকা ব্যয়ে নদী খনন কাজ সুষ্ঠভাবে হবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন দৌলতপুর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও হিসনা নদীপাড়ের সাধারণ মানুষ। নাম কা অস্তে কাজ করে বিপুল পরিমাণ এ অর্থ ভাগ বাটোয়ারা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তাদের অভিমত।

কিউএনবি/অনিমা/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit