শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ইউক্রেনের শরণার্থী সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

ডেস্কনিউজঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৬তম দিন আজ। এ যুদ্ধের কারণে ক্রমাগত বাড়ছে ইউক্রেনের শরণার্থী সংখ্যা। এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে চলে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

আজ শুক্রবার এক টুইটে তিনি বলেন, ইউক্রেনের শরণার্থীর সংখ্যা দুঃখজনকভাবে আজ ২৫ লাখে পৌঁছেছে। তিনি বলেন, ‘আমরা অনুমান করছি, ইউক্রেনের অভ্যন্তরে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অর্থহীন যুদ্ধের কারণে কয়েক লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, ইউক্রেন থেকে প্রায় ১৫ লাখের বেশি শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

আজ শুক্রবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন থেকে প্রায় এক লাখ ১০ হাজার শরণার্থী জার্মানিতে এসেছে। তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে।

কিউএনবি/বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit