মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেন : ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

ডেস্কনিউজঃ নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিদায় নেন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর কোনো কথা নাই, একটাই কথা-সরে যাও, চলে যাও।’

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়বাদী কৃষক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে বলব, অনেক হয়েছে। অনেক অত্যাচার ও নির্যাতন করেছেন। হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। আমাদের নেতাকর্মীদেরকে গুম করেছেন। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। মানে মানে সরে যান (সরকার)। এখনো সময় আছে চলে যাও, চলে যেতে হবে, তা না হলে দেশের জনগণ গাড় ধরে চলে যেতে বাধ্য করবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘সাধারণ মানুষের করুণ অবস্থা অথচ সরকারের কিছু যায় আসে না। তাদের একজন অর্থমন্ত্রী আছেন; আরেকজন পরিকল্পনা মন্ত্রী আছেন। বলেন বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন যুদ্ধের কারণে দাম বাড়ছে। এটা আরেকটা মিথ্যা কথা না? কারণ ইউক্রেন-রাশিযা যুদ্ধের আগে থেকেই তো দাম বাড়ছে। চালের দাম তো বাড়তেই আছে, তেলের দাম তো বাড়তেই আছে,পেঁয়াজের দাম বাড়তেই আছে। কারণ আপনারা লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সাথে জড়িত সবাই আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সদস্য।’

সমাবেশে জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পরিচালনায় আরও বক্তব্য দেন- ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ূব ও মামুনুর রশীদ প্রমুখ।

কিউএনবি/বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit