মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

কালীগঞ্জে আগুনে ৯ দোকান পুড়ে ছাই, প্রায় কোটি টাকার ক্ষতি 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১০৬ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার একটি মার্কেটে সর্ট সার্কিট থেকে আগুন লেগে নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১১ মার্চ ) ভোর ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়াল খোওয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে বাজারে লোকসমাগম ছিলো না। তাই মার্কেটে আগুন লাগার বিষয়টি প্রথমে কারো নজরে আসেনি।পরে বাজার পাহাদার ও পথচারীর নজরে আসলে তারা আগুন দেখে হৈচৈ শুরু করে লোকজন ডেকে আগুন নেভাতে চেষ্টা করে। বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌছান তবে ফায়ারসার্ভিসের টিম পৌছানোর আগেই বাজারের ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

বাজারের পার্শ্ববর্তী বাসিন্দা কামরুল জানান,ভোরবেলা বাজারের চিল্লাচিল্লি  শুনে ঘুম থেকে উঠে বাজারে যাই। দেখি আগুন জ্বলছে দোকান গুলোতে। উপস্থিত সকলেই আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করি কিন্তু ততক্ষণে সব শেষ। বাজারের পুড়ে যাওয়া মার্কেটের এই দোকানগুলোতে ব্যবসা করেই সংসার চলত কাপড় ব্যবসায়ী হেলাল মিয়া,হযরত আলী টেইলার্স ব্যবসায়ী সুলতান মিয়া,ফটোকপি ওকম্পিউটার ব্যবসায়ী হাসান ও হাসমতসহ অন্যান্য ব্যবসায়ী ও  তাদের কর্মচারীদের সংসার। কিন্তু দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে যাওয়ায় সব হারিয়ে এখন দিশেহারা তারা।

শিয়াল খোওয়া বাজারের ইজারাদার মমিনুল হক জানান, আগুন লাগার খবর পেয়ে আমি দ্রুত বাজারে যাই। উপস্থিত সকলেইসহ আগুন নেভাতে চেষ্টা করি।ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের দুটি টিম এসে আগুন পূর্ণাঙ্গভাবে নেভায়। তবে ততক্ষণে মার্কেটটির নয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ারসার্ভিস প্রাথমিক ভাবে সর্টসার্কিটের কারণে আগুন লাগার ধারণা করেছে।

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit